মুখ্য বিষয়বস্তুতে যান
← সব পোস্ট
মো: লাবীব হাসান
মো: লাবীব হাসান

সম্প্রতি AI for Everyone কোর্সটি শেষ করলাম, এই কোর্সের ইন্সট্রাক্টর হলেন Andrew Ng। তার পরিচয় হয়তো কাউকে আলাদা করে দেয়া লাগে না। এই কোর্সটি মূলত তাদের জন্য ছিল, যারা এআই নিয়ে কাজ করতে চায় বা বুঝতে চায়। এইটা করতে মুলত কোডিং জানা লাগে নাই আমার। যারা শুধু এআই কিভাবে কাজ করে বানানো যায়, ডাটা কালেকশনসহ কিভাবে একটা এআই টিম ও কোম্পানি বানাবেন সেই সমপর্কে ভালোভাবে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছেন। পারফেক্ট ফর বিগিনার যারা ভাবেন এআই আবার কি খায় না মাথায় দেয়।

এই কোর্স থেকে আমার সবচেয়ে বড় উপলব্ধির কথা বলি- এআই ছোটখাটো কোন বিষয় নয়। মূলত এটা হইল ডেটার খেলা, বড় বড় গাণিতিক সমস্যা, আর সমস্যা বোঝা এবং এইটার সহজ সমাধান। কোর্সের আরেকটা বিষয় এখানে শেখানো হয়েছে এআই কীভাবে বাস্তব ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য বা দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানে ব্যবহার করা যায়।

সবচেয়ে ভালো লেগেছে যে এআই শেখার আগে কী কী ভুল ধারণা দূর করা দরকার, সেটাও পরিষ্কার করেছেন এখানে। আগে ভাবতাম এআই দিয়ে মনে হয় সবই করা যায়। কিন্তু তিনি এখানেই ভুলটা ভাঙলেন দেখাইলেন কোথায় কোথায় এআই কে ধুলো দেয় যায় মানে এর সীমাবদ্ধতা।

এই কোর্স নতুন কিছু চিন্তা করাইতে সাহায্য করল। শিখলাম অনেক কিছুই। এআই নিয়ে চিন্তা আরও বিস্তৃত হল। ভাবতেছি এআই নিয়ে পরের আর্টিকেলটা লিখব। কি শিখলাম, জানলাম আপনাদেরও তো জানানো লাগবে। সাথে আমার জ্ঞান এর ঝালাই ও হয়ে গেল।

Andrew Ng

মতামত দিন

পোস্ট নিয়ে কোনো মন্তব্য থাকলে জানান।

← আগের পোস্ট
আমি লাবীব।একজন শিক্ষার্থী। এই ব্লগ লাবীব লেখে শুরু করেছি আমা...
পরের পোস্ট →
রাত ১২টা ৪০বাজতেছে। ডাটাবেস ম্যানেজমেন্ট শিখতেছি। নতুন কিছু ...