অন্তর্লোক ও দুরায়ন
কঠিনপাঠ বরাবরই আমার মাথায় ঢুকে না। তবে কবি শামসুদ্দিন শিপনের এই প্রতিভার বিকাশ কিভাবে, কি উপায়ে হলো তার রহস্য আমার জানা নাই। হয়তো তার জীবনের কিছু অবচেতন ঘটনাই তাকে এমন বানিয়েছে। তবে একটু ইর্শা হয়, দুইজনে একই পরিবারের। সম্পর্কে ভাই। তবু কেন আমার সেই প্রতিভার স্ফুরণ ঘটল না?
.
শিপন আলী যে ছিল ক্রিকেট ফুটবলে মত্ত্ব। মাহিন্দ্র সিং ধোনি আর নেইমারের একনিষ্ঠ ভক্ত— যতটুকু আমার মনে পড়ে। হানি সিংও মনে হয় লিস্টে ছিল। তখনকার চুল ছাটানো দেখলে তাই মনে পড়ে। কিছু জীবন-পথ অনেকটাই সহজ সরল হয় কিন্তু সেই সরল জীবনের মতো তার জীবন পথ সরল রইল না! এর মাঝে অনেক কিছুই ঘটল।...। কিভাবে যেন সকলের চক্ষুশূল শিপন সাহিত্যের বিভোরে ডুবে গেল। জীবনানন্দ কিংবা বিনয় মজুমদার কিংবা বুদ্ধদেব কিংবা কোন প্রস্তর লেখক যার সৃষ্টিকর্মে একবার নজর দিলে দ্বিতীয়বার আর সেই লেখায় ফিরে তাকানোর সাহস নাই আমার। কিন্তু সে পারে এখন, অকপটে। অথচ সেই শক্ত শব্দ আর ফিলোসফিক কথাবার্তা আমার ব্রেনের টেম্পোরাল লোব পর্যন্ত অতিক্রম করতে পারে না। এর মাঝে অনেকদিন আমাদের আলোচনা হয়েছে অনেক কবিতা, লেখা, সাথে লেখকের লেখার ধরন নিয়ে। কিছু কিছু কবিতা ও লেখা পাঠ করেও শুনিয়েছে। কিন্তু তার মাথামুণ্ডু...
.
সাহিত্যের প্রতি এই টানই হয়তো তাকে সাহিত্যের জন্যে কিছু উপহার নিবেদনের অনুপ্রেরণা জুগিয়েছিল, ফলস্বরূপ দুইটি ছোট সম্পাদনা “অন্তর্লোক” আর “দুরায়ন” নিয়ে হাজির হয় পাঠক সমাজে। দুইটি প্রত্রিকা। এই দুইটি সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করবার সামর্থ্য আমার নাই। শব্দে কুলবে না। জ্ঞানের কথা বাদই দিলাম। তবে সেই সকল পাঠকদের কাছে তো বইটার প্রচার করাই যায়— যারা কিছু অনমনীয় জ্ঞান লাভ করতে চান, চাইলে পত্রিকা দুইটি পড়ে দেখতে পারেন।
মন্তব্য করুন
আপনার মূল্যবান মতামত বা গঠনমূলক প্রশ্ন জানাতে নিচে মন্তব্য করুন।
মন্তব্য করতে লগইন বা একাউন্ট প্রয়োজন
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে একাউন্ট তৈরি করুন অথবা লগইন করুন।
আরও পড়তে পারেন
সম্পর্কিত ও প্রাসঙ্গিক লেখা
WhatsApp Web-এ এবার করা যাবে অডিও ও ভিডিও কল, সাথে এসেছে আরও বেশ কিছু নতুন সুবিধা
মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp অবশেষে তাদের WhatsApp Web-এ অডিও ও ভিডিও কল করার সুবিধা নিয়ে এসেছে। এতদিন এই সুবিধা ব্যবহার করতে হলে স্মার্টফোন অ্যাপ অথবা Windows ও macOS-এর ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হতো। এখন থেকে ব্রাউজার থেকেই সহজে কল করা যাবে।

Sorting Algorithms সহজভাবে — Selection Sort এবং Merge Sort
Selection Sort ও Merge Sort কীভাবে কাজ করে তা সহজ উদাহরণ ও C++ কোডসহ ব্যাখ্যা

Sorting Algorithms সহজভাবে — পরিচিতি, Bubble Sort এবং Insertion Sort
Sorting কী, কেন দরকার, এবং Bubble Sort ও Insertion Sort কীভাবে কাজ করে তা সহজ উদাহরণ ও C++ কোডসহ ব্যাখ্যা
